বাংলাদেশ জামায়াতে ইসলামী দাদপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এক কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব চিতার বাজার অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালমারী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি সেক্রেটারি মোঃ গিয়াস উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দাদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের সংগ্রামী সভাপতি মোঃ আব্বাস আলী এবং সেক্রেটারি মোঃ তানজিল আহমেদসহ ইউনিয়ন যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
বৈঠকে সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, কর্মীদের দায়িত্ব ও কর্তব্য, সাংগঠনিক শৃঙ্খলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ কর্মীদের সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালন এবং পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
দাদপুর ইউনিয়ন যুব বিভাগের এ কর্মী বৈঠক সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মন্তব্য করার সময় শালীন ভাষা ব্যবহার করুন। মিথ্যা তথ্য, ব্যক্তিগত আক্রমণ, অশালীন বক্তব্য ও স্প্যাম মন্তব্য থেকে বিরত থাকুন। প্রকাশের আগে মন্তব্য যাচাই করা হতে পারে।